1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদকে সামনে রেখে পঞ্চগড়ে হাতুড়ির টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপাড়া

  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মো: তোতা মিয়া,পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেড়েছে ঐতিহ্যবাহী কামার শিল্পের ব্যস্ততা। উত্তরের জেলা পঞ্চগড়ের  বিভিন্ন এলাকায় এখন আগুনের ফুল্লি আর হাতুড়ির টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপাড়া।

ঈদে কোরবানির জন্য দা, ছুরি, চাপাতি ও বটির চাহিদা বেড়ে যাওয়ায় দিন-রাত কাজ করছেন স্থানীয় কামাররা।

জেলার বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও সদর উপজেলার বিভিন্ন খামারপাড়ার দেখা গেছে কর্মব্যস্ত পরিবেশ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত আগুনে লোহা পুড়িয়ে তৈরি করা হচ্ছে ধারালো অস্ত্র। কেউ পুরোনো দা-ছুরি শান দিচ্ছেন, আবার কেউ নতুন সরঞ্জাম তৈরি করছেন। ঈদের কয়েকদিন আগে থেকেই বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়।

স্থানীয় কামাররা জানান, বছরের অন্যান্য সময় কাজ কম থাকলেও কোরবানির ঈদকে ঘিরেই তাদের সবচেয়ে বেশি আয় হয়।

তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। তারপরও জীবিকার তাগিদে পুরোনো এই পেশা ধরে রেখেছেন তারা।

একজন কামার জানান, “ঈদের সময়টাতেই আমাদের সবচেয়ে বেশি কাজ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও অর্ডার শেষ করা কঠিন হয়ে যায়।”

অন্যদিকে ক্রেতারাও স্থানীয় কামারদের তৈরি দা ও ছুরির প্রতি আস্থা রাখছেন। তাদের মতে, হাতে তৈরি এসব সরঞ্জাম টেকসই ও ধার বেশি হওয়ায় কোরবানির কাজে সহজ হয়।

ঐতিহ্যবাহী এই কামার শিল্প আজও গ্রামীণ জনপদের সংস্কৃতি ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক পেশা হারিয়ে গেলেও ঈদ এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় পঞ্চগড়ের কামার’কামাড়িরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews