1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সৈয়দ ইকবাল হাসান, অভয়নগর প্রতিনিধি :

যশোরের নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও জয়েন্ট ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী আনিসুর রহমান (বড় আনিস) হত্যাকাণ্ডের পর তাঁর রুহের মাগফিরাত কামনায় নওয়াপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ,

সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদ এবং বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে নওয়াপাড়া রেলস্টেশন জামে মসজিদ সংলগ্ন ঢালাই সড়কে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়

সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নূর আলম পাটোয়ারী (বাবু) ও সিনিয়র সহসভাপতি মশিউর রহমান মশির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গণী সরদার।

অনুষ্ঠানে বক্তব্য দেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমির সরদার শরীফ হোসেন,

শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব রবিউল হোসেন রবি, ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম মোল্লা ও উপদেষ্টা আবু নঈম মোড়লসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমজীবী সমন্বয় পরিষদের সহসভাপতি মোল্লা হাবিবুর রহমান, জয়েন্ট ট্রেডিং করপোরেশনের ম্যানেজার রেজাউল করীম মিষ্টি,

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে ফারাজী

 মতিয়ার রহমান বলেন, পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে এ ঘটনার পেছনের প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে উদঘাটন করতে হবে। তিনি বলেন, খুনিরা যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন স্টেশন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রজিবুল ইসলাম। এদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার ঘোষিত হরতাল কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews