1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে নববধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা

  • সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবুর ভাড়া বাসায় সুচনা (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুু হয়েছে। রোববার (১৭ মে) পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের বাবা সোরহাব আলী সুচনার পূর্ব পরিচিত ছরোয়ার হোসেনের ছেলে শাওয়াল (২৫), ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবুসহ চারজনের নামে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেন, আমার মেয়েকে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে পুনরায় বিবাহ করার কথা বলে ফুসলিয়ে স্বামীর বাড়ি থেকে ভাগিয়ে নেয়। পরবর্তীতে বিবাহে রাজী না হওয়ায় ইউপি চেয়ারম্যানের বাসায় যোগসাজশ করে হত্যা করা হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, সুচনার সঙ্গে এক মাস আগে মধুপুর উপজেলার আলোকদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে আলম মিয়ার (২২) সঙ্গে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। কিন্তু তাদের সংসার জীবন স্বাভাবিকভাবে চললেও সেখানে বাধা হয়ে দাঁড়ায় সুচনার পূর্ব পরিচিত যুবক শাওয়াল। বিয়ে হয়ে যাওয়ার পরেও সে নানানভাবে সুচনাকে প্ররোচিত এবং বিরক্ত করতে থাকে।

এদিকে সুচনা তার বাবার বাড়িতে বেড়াতে আসার পর গত ১২ই মে তার দেবর সোহাগ মিয়ার সঙ্গে স্বামীর বাড়ি আলোকদিয়াতে যায়। পরে সেখানে ১৪ই মে নানা প্রলোভন দেখিয়ে শাওয়াল সুচনাকে তার স্বামীর বাড়ী থেকে ফুঁসলিয়ে বের করে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে আলম মিয়া তার স্ত্রী সুচনাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বিষয়টি পরিবারে অবগত করে।

একপর্যায়ে রোববার (১৭ মে) সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিয়াস উদ্দিন বাবু মোবাইল ফোনে সুচনার বাবা সোরহাব আলীকে জানায়, সুচনা এবং শাওয়াল তার হেফাজতে আছে।

তিনি আরও জানান, ঘাটাইলে তার ভাড়াকৃত বাসায় এলে বিষয়টি সমাধান করে দেওয়া হবে। পরে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু দেউলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম খোকনকে রোববার বিকেলে মোবাইল ফোনে জানায়, সূচনা গুরুতর অসুস্থ অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

তাৎক্ষনিক হাসপাতালে উপস্থিত হয়ে সোরহাব আলী তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়। চিকিৎসকে জানান, সূচনাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

দেউলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাহারুল ইসলাম খোকন বলেন, বিদ্যমান বিষয়টি সমাধানের জন্য ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবুর ভাড়াকৃত বাসায় রোববার সন্ধ্যা সাতটায় উভয় পক্ষ নিয়ে বসার কথা ছিল। কিন্তু তার আগেই আমরা জানতে পারি, সুচনা ওই বাসার একটি রুমে আত্মহত্যা করেছে।

সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু বলেন, আমার চাচাত ভাইয়ের ছেলে শাওয়াল। কিছুদিন আগে জানতে পারি, সে একজনের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। পরে বিষয়টি সমাধানের জন্য সুচনা ও শাওয়ালকে খুঁজে বের করে আমার বাসায় নিয়ে আসি। সমাধানের জন্য গতকাল সন্ধ্যায় সব পক্ষকে নিয়ে বসার কথা ছিল।

তার আগেই বাসার একটি রুমে ঢুকে সুচনা আত্মহত্যা করে। পরে বাসার মালিক পক্ষ এবং প্রতিবেশী অনেকের উপস্থিতি ও সহযোগিতায় ঘরের দরজা ভেঙে সূচনাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার সময় আমি এবং আমার স্ত্রী বাসায় ছিলাম না।

স্থানীয়দের ধারনা, সূচনা তার স্বামীর সংসার ফেলে তার বাবা মাকে না জানিয়ে তার প্রেমিকের সাথে চলে যাওয়ায় পর, আবার সূচনাকে তার বাবার মাধ্যমে আগের স্বামীর কাছে ফেরত যেতে হবে বলে মনে করে সকলের অগোচরে ঘরের ফ্যানের সাথে তার ওড়না পেঁচাইয়া গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করতে পারেন।

এ ঘটনায় সূচনার স্বামী আলম মিয়া সঠিক তদন্তের মাধ্যমে তার স্ত্রীর মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড সেটি আরও তদন্ত এবং পোস্টমর্টেমের পর বুঝা যাবে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews