1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি!

  • শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি :

যশোরের অভয়নগরে রুবেল (৩৫) নামে ছদ্মবেশী এক ধানটাকা শ্রমিকের বিরুদ্ধে কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল ফিরে পেতে ও চোর ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভূক্তভোগী কৃষক রুমান সরদার।

রুমান সরদার বলেন, গত ৩০ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মুরলী বাজার এলাকার সাত্তার মোড়লের ছেলে পরিচয়ে রুবেল নামে এক যুবককে ধানকাটা শ্রমিক হিসেবে ভাড়া করেন। এরপর তাদের বাড়িতে থেকে ধানকাটার কাজ শুরু করে সে। গত শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানে যান রুমান ও রুবেল।

কিছু সময় পর রুমানের কাছ থেকে চাবি নিয়ে কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রুবেল। চুরি হওয়া সুজুকি হায়াতে মডেলের ১১৩ সিসি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বাগেরহাট- হ-১২-৬৩৫৩, ইঞ্জিন- এফ৪ই৬-৩১৭৮২৭, চেসিস- আরএমবিএল-এনএফ৪জেই-০০৯২৯২।

রুমান সরদার আরো বলেন, ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে গেছে রুবেল। ঘটনার পর তার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করেছি।

তারপরও আমার সখের মোটরসাইকেলের সন্ধান মেলেনি। সর্বশেষ সাংবাদিকদের মাধ্যমে মোটরসাইকেল ফিরে পেতে ও ছদ্মবেশী ধানকাটা শ্রমিক চোর রুবেলকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews