1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ

  • শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে, যা স্থানীয় ভাবে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

(৪ মে) উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট আশ্রয়ণ প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মূলত ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য ২০০১ সালে গড়ে তোলা এই প্রকল্পের খোলা জায়গাগুলো প্রভাব শালিদের ইশারায় ধীরে ধীরে একটি কুচক্রী মহল দখল করছে।

প্রকল্পের আওতায় প্রায় ২০০ টি পরিবার কে ২ শতাংশ জমি ও একটি করে টিনশেড ঘর দেওয়া হয়েছিল। পাশাপাশি শিশুদের খেলাধুলা ও বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনের খোলা স্থান সংরক্ষিত রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই সংরক্ষিত খোলা জায়গাগুলো ওপর একের পর এক গাঁয়ের জরে পাকা ঘর নির্মাণ করছে একটি কুচক্রী মহল।

কোথাও কোথাও আবার বহুতল ভবনও গড়ে তুলেছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেজে যারা লক্ষ লক্ষ টাকা ব্যয়ে পাকা স্থাপনা নির্মাণ করছে, তারা কীভাবে ভূমিহীন বা অসহায় হিসেবে এই প্রকল্প সুবিধা পাবেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ইশারায় এসব দখল দাড়ি নির্মাণকাজ চলছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছে ওসমান গনি,শহিদ,ওমর আলী, আব্দুল সাত্তার,ও জলিল মিয়া। এদের বিরুদ্ধে অভিযোগ,এরা কোনো বৈধ অনুমতি ছাড়াই প্রকল্পের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে। এমনকি ওই এলাকার লোকজনও এসে এখানে বারি নির্মাণ করছে বলে জানা যায়।

এছাড়াও পঞ্চগড় জেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের বসবাস কৃত ভূমিহীন দের দুই শতাংশ জমি সেগুলো আশপাশে যাদের জমি রয়েছে তারা জবরদখল করে সীমানা উপরে ফেলে দখল করছে। কিছু বলতে গেলে সবাই মিলে একত্রিত হয়ে অসহায়দের উপর মব সৃষ্টি করে এমন অভিযোগও রয়েছে। সুশীল সমাজ বলছে বর্তমান প্রেক্ষাপটে আইন কি তার নিজের গতিতে চলছে নাকি প্রভাবশালীদের ইশারায় চলছে।

যদি এমনটি হয় তাহলে তো এসব অসহায় ভূমিহীরা মান সম্মানের ভয়ে এসব বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এমনটি মন্তব্য করছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। কেননা পঞ্চগড় উপজেলা প্রশাসন বর্তমান এসব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ শুনছেন না। তাহলে তারা কোথায় গিয়ে বিচার পাবে কার কাছে আশ্রয় নেবে এটাই এখন ভাববার বিষয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews