1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময়

  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মতুর্জাকে নিয়ে এক প্রানবন্ত মতবিনিময় হলো নিউইয়র্কের জ্যাকসন হাইটসে । আয়োজক সংগঠন বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটি। গত শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,দুপুরে নবান্ন রেষ্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কমিউনিটির সুপরিচিত সংগঠক আহমেদ সোহেল ও প্রতিষ্ঠাতা রাসিক মালিকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাংলাদেশের রাজনীতি ও বাংলাদেশ দূতাবাসের সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মতুর্জা মতবিনিময় কালে বলেন, দূতাবাস ও কনস্যুলেট অন্য যেকোন সময়ের চেয়ে ভালো সেবা প্রদান করছে।

আমরা প্রবাসীদের যেকোন অভিযোগ পেলে তাৎক্ষনিকভাবে সমাধানের চেষ্টা করি। সংবাদ কর্মিরা যেকোন সময় আমাকে কল করে যেকোন তথ্য যাচাই করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করে থাকি সঠিক তথ্য সরবরাহে। এক প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা বলেন, আগে দূতাবাসের ফ্রন্ট ডেস্কের একজন স্টাফের ব্যবহার নিয়ে নানা অভিযোগ ছিল। তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।খবর আইবিএননিউজ ।

তিনি বলেন, দূতাবাস ও কনস্যুলেটের বড় সমস্যা হলো টেলিফোন। প্রবাসী বাংলাদেশিরা টেলিফোন করে দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। কেউ টেলিফোন রিসিভ করেন না। বাস্তবতা হলো আমরা প্রতি মিনিটে গড়ে ৪টি কল পেয়ে থাকি। একসাথে তা হ্যান্ডেল করা যায় না।

তবে এখন আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে তার উন্নতির চেষ্টা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের মিডিয়াগুলো অনবরত বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তার প্রভাব পড়ে স্টেট ডিপার্টমেন্ট ও এ দেশের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে। একজন প্রেস মিনিস্টার হিসেবে এ সবের মোকাবেলা আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে।

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মূল ধারার রাজনীতিবিদ ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী, নিউইয়র্ক নিউ হরাইজন লায়নস ক্লাবের ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন কামাল, নিউইয়র্ক নিউ হারাইজন লায়নস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মনোয়ারুল ইসলাম,

কমিউনিটি এক্টিভিস্ট ও নিউইয়র্ক ষ্টেট আ‍্যসেন্সসী প্রাইমারি নির্বচনের প্রাথী জে মোল্লা সানী, ইমতিয়াজ চৌধুরী, মোস্তাফিজ চৌধুরী, ডা.আমানুল্লাহ, নিউজ পোর্টাল নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম, মূলধারার ক্লিন্টন ডেমোক্রেটিক ক্লাব এর সাধারণ সম্পাদক দেলোয়ার মানিক, মোস্তাকিম আবেদ, সৌারভ ইমামসহ আরো অনেকেই !

আয়োজক সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ও মূল উদ্যোক্তা আহমেদ সোহেল এ সময় প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজাসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সবাইকে রকমারি আয়োজনে দুপুরের ভোজে আপ্যায়ন করেন ।মতবিনিময় এর শুরুতে ১৯৫২-এর ভাষা আন্দোলন ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং আজ পর্যন্ত সকল গন আন্দোলনে নিহতদের স্বরনে দাঁড়িয়ে একমিনিট কাল নীরবতা পালন করা হয় ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews