1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভিযুক্তদের দিয়েই তদন্ত! মৃতের নামে গরু, টাকা ছাড়া মিলছে না সহায়তা, লোহাগড়ায় প্রকল্পজুড়ে দুর্নীতির অভিযোগ

  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলায় দরিদ্র জেলেদের জন্য নেওয়া সরকারি গরু বিতরণ প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপকারভোগীদের তালিকায় ভুয়া তথ্য, অন্য জেলার মোবাইল নম্বর, মৃত ব্যক্তির নাম এবং প্রকৃত জেলেদের বঞ্চিত করার মতো গুরুতর অসঙ্গতি উঠে এসেছে অনুসন্ধানে। নতুন করে আলোচনায় এসেছে অভিযোগ থাকা ব্যক্তিদের দিয়েই তদন্ত কমিটি গঠনের বিষয়টি।

২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন” প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০ জন জেলেকে বকনা গরু ও খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল। তবে শুরুতে কোনো তালিকা প্রকাশ না করে পরে একটি তালিকা সরবরাহ করা হয়, যা যাচাই করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

অনুসন্ধানে দেখা গেছে, তালিকায় থাকা একাধিক মোবাইল নম্বর লোহাগড়ার বাইরের জেলার বাসিন্দাদের। এতে পুরো তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।

তালিকার ৯ নম্বরে থাকা বাসার মল্লিক গরু পাননি, বরং তার নামে দেওয়া মোবাইল নম্বরটি অন্য একজনের। একইভাবে ১০ নম্বরে থাকা সুজন শেখ ঢাকায় অবস্থান করছেন দুই বছর যাবত তারও নাম এসেছে এবং তার নম্বরের স্থানে ব্যবহার করা হয়েছে স্থানীয় এক প্যানেল চেয়ারম্যানের নম্বর।
১১ ও ১২ নম্বরে থাকা খোকন শরিফ ও জুয়েল মোল্লাও গরু পাননি।

তাদের নম্বর হিসেবে দেওয়া হয়েছে অন্য জেলার ব্যক্তিদের ফোন নম্বর। ২২ নম্বরে থাকা জিন্নাহ মোল্লার ক্ষেত্রেও মিলেছে একই চিত্র ভুল নম্বর, গরুও পাননি তিনি। টাকা ছাড়া মিলছে না গরু  অভিযোগ রয়েছে, প্রকল্পের গরু পেতে কিছু ক্ষেত্রে উপকারভোগীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। তালিকার ২৭ নম্বরে থাকা মনিরুল শেখ অভিযোগ করেছেন, ৯ হাজার টাকা দিয়ে গরু নিতে হয়েছে তাকে।

মৃত ব্যক্তির নামেও গরু বিতরণ সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ৩৬ নম্বরে মৃত ইউসুফ ফকিরের নাম তালিকায় রেখে তার নামে গরু বিতরণ দেখানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গরুটির ওজন মাত্র ৩০ থেকে ৩৫ কেজি, যা নির্ধারিত মানের চেয়ে অনেক কম এবং শারীরিক অবস্থাও ছিল অত্যন্ত দুর্বল।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি গরুর ওজন ৬০ থেকে ৬৫ কেজি হওয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক গরুই নিম্নমানের। অভিযোগ রয়েছে, কম দামে গরু কিনে বেশি দামে দেখিয়ে বরাদ্দের অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। গরু নির্বাচন, ক্রয় ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির কথাও জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়ন কমিটিতে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র রায়, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
অভিযোগ উঠেছে, এই কমিটির সদস্যদের বিরুদ্ধেই নানা অনিয়মের কথা সামনে আসার পর আবার তাদের সংশ্লিষ্টতা রেখেই ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কীভাবে তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন? লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক আজাদ বলেন, অভিযোগের বিষয়গুলো সত্যতা পেয়েছি। যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। যত বড় কর্মকর্তাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার অফিস কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এড়িয়ে যাচ্ছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “প্রকল্পের আওতায় ৬০টি গরু বিতরণ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার জানান, কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, দরিদ্র জেলেদের উন্নয়নের জন্য নেওয়া প্রকল্পে এমন অনিয়ম অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে অভিযুক্তদের সংশ্লিষ্টতা রেখেই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জনমনে সন্দেহ আরও বাড়িয়েছে।

তারা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এখন বড় প্রশ্ন প্রকৃত উপকারভোগীরা কোথায়? আর সরকারি সহায়তার নামে কারা তৈরি করছে এই ভূতের তালিকা ? তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে লোহাগড়ার মানুষ।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews