1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের নড়াগাতী থানার একটি হত্যা মামলার ১৭ জন আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে নড়াইল জজ কোর্টে হাজিরা দিতে এলে আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন  শহীদ মোল্যা (৫০), আতাউর মোল্যা (৪৫), বাবর মোল্যা (৪৩), মো. এরশাদ মোল্যা (৪১), আ: সামাদ লিটন মোল্যা (৩৫), রবিউল মোল্যা(৩৩) , মো. মশিয়ার মোল্যা (৩১), রিয়াদ মোল্যা, মো. জসিম মোল্যা (৩০),

মো. জহির মোল্যা (২৩), হুসাইন মোল্যা (২২), মো. সাকিব মোল্যা (২০), মো. মিরাজ ফকির (৪২), নাইম ফকির (২২), বিপুল শেখ (৪৫) বাবর শেখ (৩৮)ও রকিব খাঁ (৩৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি ২০২৬ সকালে নড়াগাতী উপজেলার বেলেডাঙ্গা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এতে গুরুতর আহত হন ইউসুফ মোল্যা। পরে তাকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। হামলায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. হযরত আলী বাদী হয়ে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, আসামিরা পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং ঘটনাস্থল ত্যাগের সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয়।

মামলার পর আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে এলে রবিবার( ১৯ এপ্রিল)সকালে নড়াইল জজ কোর্ট প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews