1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিটির মালিকানায় গ্রোসারি চালু করবেন মেয়র মামদানি

  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ভোগ্যপন্যের অত্যধিক বৃদ্ধিতে স্বল্প সামর্থের সিটিবাসীদের স্বস্তি দিতে মেয়র জোহরান মামদানি তার প্রথম উদ্যোগ হিসেবে ম্যানহাটানের ইস্ট হারলেমে সিটির মালিকানায় একটি গ্রোসারি স্টোর চালু করার উদ্যোগ নিয়েছেন।খবর আইবিএননিউজ ।

মেয়র মামদানি তার দায়িত্ব গ্রহণের শততম দিনে গত রোববার আয়োজিত এক সমাবেশে ঘোষণা করেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ গ্রোসারি চালু হবে ইস্ট হারলেমের লা মারকেতায়। তবে তা এখনি চালু হচ্ছে না। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ইস্ট হারলেমে সিটির মালিকানাধীন গ্রোসারি স্টোরটি চালু হবে মামদানির প্রথম মেয়াদের শেষ দিকে। ইতোমধ্যে এর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সমাবেশে জানিয়েছেন নতুন মেয়র।

জোহরান মামদানি আশা করছেন যে, ইস্ট হারলেমের ল্যাটিনো প্রধান এলাকা ‘লা মারকেতা’য় সিটির মালিকানাধীন এই গ্রোসারি স্টোরটি নির্মিত হবে একটি এলিভেটেড রেলওয়ে ট্র্যাকের নিচে। এতে ব্যয় হবে ৩০ মিলিয়ন ডলার। মামদানি তার নির্বাচনী অভিযানকালে ঘোষণা করেছিলেন যে,

তিনি সিটির পাঁচটি বরোর প্রতিটিতে সিটির মালিকানায় একটি করে গ্রোসারি স্টোর চালু করবেন, যাতে স্বল্প আয়ের লোকজন সাশ্রয়ী মূল্যে ভোগ্যপন্য ক্রয় করতে পারে। করোনা মহামারীর সময় থেকে খাদ্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও স্বল্প আয়ের লোকজনের ওপর যে চাপ পড়েছে, তা লাঘব করার উদ্দেশ্যে মেয়রের এ উদ্যোগ ছিল, যা এখন বাস্তবায়নের পথে।

অন্য এক বরোতে এ ধরনের প্রথম গ্রোসারি স্টোর আগামী বছরের শেষদিকে চালু হবে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। কারণ সেখানে গ্রোসারি চালু করা হবে বিদ্যমান একটি বিল্ডিংয়ে, যেটিতে গ্রোসারি স্টোরের প্রয়োজনীয় সুবিধাগুলো সৃষ্টি করা হবে বলে মেয়র অফিস জানিয়েছে।

আরো জানা গেছে যে, পাঁচ বরোতে গ্রোসারি চালুর কাজ মেয়র হিসেবে ২০২৯ সালের শেষার্ধে, অর্থ্যাৎ জোহরান মামদানির প্রথম মেয়াদের শেষদিকে চালু হয়ে যাবে।

মেয়র তার গত রোববারের সমাবেশে বলেছেন, আমরা নিউইয়র্কবাসীর জন্য খাদ্য সরবরাহ সহজতর করতে চাই। আমরা যে স্টোর চালু করতে যাচ্ছি সেগুলোতে ডিম, রুটি এবং অন্যান্য খাদ্যসামগ্রী সুলভে পাওয়া যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews