1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দর্শকের ঢল, কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে নবীন যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল ষাঁড়ের লড়াই। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

স্থানীয়দের কাছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই ষাঁড়ের লড়াইকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজকদের তথ্যমতে, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়গুলোর মধ্যে ছিল ‘প্রিন্স রাজা’ ও ‘সাদা মস্তান’, যেগুলো দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিটি লড়াই ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজক নবীন যুব সংঘ জানায়, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এই ধরনের আয়োজন করা হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

এদিকে, এমন আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।স্থানীয়দের মতে, এই ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়, বরং এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews