1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইল জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইল জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহষ্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা গণগ্রন্থাগার প্রাঙ্গনে বিজয় দিবসের আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান৷

অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন নড়াইল জেলা আ. লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুর রহমান হিলু ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা গণগ্রন্থাগার সহকারী পরিচালক তাজমুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সহকারী পরিচালক দেবাশীষ বাইন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এবং নড়াইল প্রেসক্লাব সভাপতি ও বিটিভি প্রতিনিধি এনামুল কবীর টুকু ।

বিজয় দিবসের বিষয় নিয়ে আলোচনায় বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর শক্ত হাত, মেধা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই মাসে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়। আমাদের সবার উচিত দেশের ইতিহাস সঠিকভাবে জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না।

সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রেখে দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।

বিজয় দিবসের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সকলেই মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বিভিন্ন পর্যায়ের পেশা-শ্রেণির জনগণ উপস্থিত ছিলেন ৷ সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews