1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন যশোরে

  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরাইলের ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে মাওলানা ভাসানী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু,

জেলা সম্পাদক তসলিমুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক যোগেষ চন্দ্র দত্ত, নারী সংগঠক বর্ণালী সরকার, সাংস্কৃতিক নেতা আনোয়ারুল করিম সোহেল, আইডিইবির জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ইরানের তেল সম্পদের ওপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে অন্যায়ভাবে ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালাচ্ছে। এতে ইরানের রাজনৈতিক নেতা, নারী ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত হচ্ছে এবং নগর জনপদ, যোগাযোগ ব্যবস্থা ও তেলক্ষেত্রে একের পর এক হামলা করা হচ্ছে।

তারা আরও বলেন, ইরান প্রতিরোধ গড়ে তুললেও পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি যুদ্ধবিরতির পরও পুনরায় ইসরাইলের হামলা চালানোকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধন থেকে অন্যায় এ হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি, ইউনুস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অসম চুক্তি বাতিলেরও আহ্বান জানান বক্তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews