1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মাইক্রোবাস উদ্ধার, আটক-২

  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আলমগীর মানিক, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির একটি মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাইকৃত একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়।

জনৈক মো: হান্নান নামের এক ব্যক্তি রাঙামাটি কোতয়ালী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, নুরুল আলম (৪৫), রুবেল দাশ ও অন্তর দাশ নামের তিন ব্যক্তি তার মালিকানাধীন টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৯৭৯৮) গাড়িটি গত ১০/০৩/২০২৬ ইং তারিখে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ভাড়ায় নিয়ে এসে গাড়িটি অজ্ঞাত স্থানে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গাড়ির মালিক মো: হান্নান বাদি হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন উক্ত মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় আমাদের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে ২৪ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বান্দরবান সদর থানার পৌর এলাকার ধানস পাখির মোড় (পাখিচত্ত্বর) এলাকা থেকে মোঃ নূরুল আলম (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকার বাসিন্দা।

পরবর্তীতে ২৫ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ রাজঘাটা এলাকায় অভিযান চালিয়ে রুবেল দাশ (৩৪)-কে তার মালিকানাধীন গাড়ির ওয়ার্কশপ থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।

পুলিশ জানায়, অভিযানের সময় চোরাইকৃত একটি টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৯৭৯৮) উদ্ধার করা হয় এবং তা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews