1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিশুশ্রমকে লাল কার্ড দেখিয়ে রাঙামাটিতে সনাকের মানববন্ধন, কঠোর আইন বাস্তবায়নের দাবি

  • সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি :

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়।

শিশুশ্রমকে লাল কার্ড দেখাই  শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সনাক সদস্য নিরূপা দেওয়ান ও সীমা দেওয়ান।

এছাড়া ইয়েস দলনেতা মো. মোস্তফা, রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উপ-যুব প্রধান ফাহিম উদ্দিন এবং প্রথম আলো বন্ধুসভার সভাপতি আপন চাকমাসহ আরও অনেকে বক্তব্য দেন।

এ সময় ইয়েস সদস্য নেহেরু ত্রিপুরা ও মোবারক হোসেন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ধারণাপত্র পাঠ করেন।

বক্তারা বলেন, দারিদ্র্য ও আর্থিক সংকটের কারণে দেশের অনেক শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। শিশুশ্রম প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগ জোরদার করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান তারা।

সাবেক সনাক সভাপতি নিরূপা দেওয়ান বলেন, শিশুশ্রম নিরসনে কাউকে পিছনে রেখে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সনাক সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা বলেন, বর্তমানে কিছু অসাধু চক্র শিশুদের মাদক পরিবহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হোক বা অঝুঁকিপূর্ণ কোনো শিশুই যেন শ্রমে নিয়োজিত না হয়, সে বিষয়ে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধন শেষে শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews