1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রীকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফির ধন্যবাদ

  • মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফির ধন্যবাদ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দলের ২২তম সম্মেলনের ঠিক তিনদিন পর নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে এ পদ দেওয়া হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেন মাশরাফি। পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে। এবার প্রথমবারের মতো যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন তিনি।

ব্যক্তিগত ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি। পোস্টটিতে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলছেন। প্রধানমন্ত্রী আপনার আন্তরিক ভালবাসায় আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। নড়াইলের সাংসদ আপনি নিজে, আমি আপনার একজন ক্ষুদ্র কর্মী।

তিনি লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

মাশরাফি লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান—আপনাদের সার্বিক সহযোগিতায় আমি এই দায়িত্ব সৎ-নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমার পরিবার ও নড়াইলবাসীর পক্ষ থেকে আপনাদের সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews