নড়াইল বাজারের মল্লিক জুয়েলারির স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক বাবু সুভাষ চন্দ্র মল্লিক ১৪ ফেব্রুয়ারিতে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে মুলিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে নিজ বাড়িতে ২৩ মার্চ সোমবার সকাল ১০ টায় তার স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বুনোগাতি কলেজের অধ্যাপক বাবু পরিমল বিশ্বাস এর সভাপতিত্বে ও দলিল লেখক বাবু নরেন্দ্রনাথ বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রবিন্দ্রনাথ অধিকারী।
বিশেষ অতিথি ছিলেন চারণ কবি বাবু সমিরন বিশ্বাস, মতুয়া সম্প্রদায়ের প্রধান দেবব্রত বিশ্বাস, পুরোহিত বাবু ডালিম। এছাড়া উপস্থিত ছিলেন বর্ষিয়ান ব্যক্তিত্ব ডাঃ বাবু ভবেন্দ্রনাথ মল্লিক, বাবু খিরোদ রায়,
বাবু রাবিন্দ্র নাথ রায়, শুড়াবাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাবিন্দ্র নাথ, বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিনয় কৃষ্ণ মল্লিক, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা রানী বিশ্বাস,
বাঘারপাড়ার তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতা বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন এগারোখানের বিশিষ্ট সমাজ সেবক নিখিল কুমার হালদার, কীর্তন শিল্পী শিখা রানী রায়, বন্যা রায় সহ সামাজিক রাজনৈতিক সূধী সমাজের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply