1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির শোক ও তীব্র নিন্দা

  • সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬,সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী নৃশংস ও বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা করেছে এবং শিশুসহ দুইশতের বেশি লোক নিহত হয়েছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বাহিনীর এই নৃশংস হামলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর শোক প্রকাশ করছে এবং এ বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।খবর আইবিএননিউজ ।

সংগঠন মনে করে,এ ধরনের আগ্রাসী হামলা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতার ওপর এ ধরনের আক্রমণ শুধু আঞ্চলিক শান্তি-শৃঙ্খলাকেই বিপন্ন করে না, বরং বিশ্বশান্তির জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।

সংগঠনের সভাপতি এম এ আলীম সরকার আরও বলেন, পশ্চিমা মার্কিন কর্তৃত্ববাদীদের পতন অতি সন্নিকটে। এখন প্রয়োজন গোটা পৃথিবীব্যাপী মজলুমদের ঐক্যবদ্ধ হওয়ার। ইঙ্গ-মার্কিন বিরোধী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, ভারতসহ সমমানের রাষ্ট্র নিয়ে জোট গঠন করতে হবে।

বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, শক্তির প্রদর্শন ও সামরিক আগ্রাসন কখনোই টেকসই সমাধান বয়ে আনতে পারে না। বরং সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আন্তর্জাতিক বিরোধের সমাধান সম্ভব। আমরা অবিলম্বে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি।

আমরা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews