1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে জামায়াতের ঝটিকা মিছিল, ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পলায়ন

  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নড়াইলে জামায়াতের ঝটিকা মিছিল, ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পলায়ন

নড়াইলে জামায়াতে ইসলামীর আমিরের মুক্তির দাবিতে নড়াইল শহরে প্রায় ৪০টি মোটরসাইকেলে শতাধিক জামায়াত নেতা ঝটিকা মিছিল করেছে। এ সময় শহরের রূপগঞ্জ বাসষ্টান্ডে আসলে কয়েক আওয়ামী লীগ নেতা-কর্মীরা ধাওয়া করলে মিছিলকারিরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ সাইকেলটি উদ্ধার করেছে। জেলা মৎস লীগের সহসভাপতি সায়েদ আলী শান্ত ও যুবলীগ নেতা হুমায়ুন কবির জানান, শনিবার সকাল ৬টার দিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ১০জন নেতা-কমী আ. লীগের কেন্দ্রীয় সম্মেলনে যাওয়ার জন্য রূপগঞ্জ বাসষ্টান্ডে দাড়িয়ে ছিলাম। এ সময় নড়াইল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মুক্তির দাবিতে প্রায় ৪০টি মোটরসাইকেলে শতাধিক জামায়াত নেতা-কর্মী মিছিল করে রুপগঞ্জ বাসষ্টান্ড এলাকায় আসলে আমরা লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় মিছিলকারিদের মধ্যে একজন যশোর-ল ১৩-৫৫৯৭ নম্বর প্লেটের একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

তারা জানান, একটি সাইকেলে ৩জন করে ছিলেন এবং অনেকের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল। তবে জামায়াতের প্রভাবশালী নেতা আব্দুল মান্নানসহ কয়েকজনকে চিনতে পেরেছেন। মিছিলটি শহরের পুরানো বাস টার্মিনাল এলাকা থেকে আসে। এ ব্যাপারে জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুকে ফোন নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে প্রত্যক্ষদর্শীদের দেখামতে জামায়াত সমর্থক আব্দুল মান্নানকে ফোন করলে তিনি বলেন, ‘আমার থাকার প্রশ্নই ওঠে না এবং আমি জামায়াতের নেতাও নই।

জামায়াত সমর্থন করেন কিনা প্রশ্ন করা হলে তিনি ‘এটা মানুষের ব্যক্তিগত বিষয়’ বলে জানান। সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সাইকেলের মালিক বলে কেউ এখনও দাবি করেনি। তবে অফিস খুললে বিআরটিএ এর কাছ থেকে মোটরসাইকেলের মালিকের নাম পাওয়া যাবে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews