1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান বাংলাদেশ গণমুক্তি পার্টির

  • শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষা, ও নিত্যপ্রয়োজনীয়দ্রব্যের মূল্য কমানো ও ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এম এ আলীম সরকার সভাপতিত্বে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়। (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার তাঁর বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও নৈতিক শুদ্ধতার মাস।

এই মহিমান্বিত মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এবারও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।খবর আইবিএননিউজ।

বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, রমজানের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু অর্থনৈতিক সমস্যা নয়; এটি নৈতিক সামাজিক অবক্ষয়েরও বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ যখন সিয়াম সাধনায় নিয়োজিত, তখন তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ অন্যান্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা রাষ্ট্র ও ব্যবসায়ী সমাজের যৌথ দায়িত্ব।

আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। অসাধু মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। টিসিবিসহ অন্যান্য সরকারি বিপণন ব্যবস্থার মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ বৃদ্ধি করতে হবে। বাজার তদারকি জোরদার করে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে।

একই সঙ্গে আমরা ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানাইরমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সম্মান জানিয়ে অতি মুনাফার মানসিকতা পরিহার করুন। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন।

এম এ আলীম সরকার আরও বলেন, সাম্রাজ্যবাদীদের এজেন্ট পুতুল সরকার মুহাম্মদ ইউনূসের বিদায় হয়েছে। ইউনুস মব সন্ত্রাস সৃষ্টিতে শতভাগ সফলতা অর্জন করেছে। গত আঠারো মাসে মব সন্ত্রাসের ভয়ে জনগণ নির্ভয়ে দীর্ঘনিঃশ্বাস নিতে পারেনি। আঠারো মাস পরে জনগণ নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারছে।

ইউনুস বাংলাদেশকে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। কিন্তু ইউনুসের তালেবানী রাষ্ট্র প্রতিষ্ঠার সব পরিকল্পনা ভোটের মাধ্যমে বাংলার জনগণ ব্যর্থ করে দিয়েছে। বাংলার জনগণ বেহেস্তের টিকিও প্রত্যাখ্যান করেছে। তবুও বাংলাদেশকে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না বাংলার জনগণ। ফয়েজ আহমদের মতো কোনো উপদেষ্টা বিদেশে পালাতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রাখতে হবে।

এম এ আলীম সরকার আরও বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ডঃ মুহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, এজন্যে মুহাম্মদ ইউনুস ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ গণমূক্তি পার্টির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ গণমুক্তি পার্টি সকলকে রমজানের শিক্ষা ধারণ করে সংযম, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চা করার আহ্বান জানান। আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা প্রভাষক বিজন হালদার, প্রভাষক মহসিন আলমগীর ও সেলিম রেজা প্রমুখ।বিক্ষোভ সমাবেশে
সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews