দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়-এর রাজনৈতিক অঙ্গনে আনন্দের বার্তা বয়ে এনেছেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব,
পঞ্চগড় জেলা বিএনপি’র জননন্দিত নেতা জনাব ফরহাদ হোসেন আজাদ। তিনি পানি সম্পদ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বোদা উপজেলার রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত এই নেতার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে জেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে উঠে আসা ফরহাদ হোসেন আজাদ সব সময়ই সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের প্রতি তার নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন।
পানি সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে উত্তরাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
পঞ্চগড় জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার নদীভাঙন রোধ, সেচব্যবস্থার উন্নয়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে।
জেলাবাসীর প্রত্যাশা ফরহাদ হোসেন আজাদের এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে পঞ্চগড়সহ সমগ্র দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং উন্নয়নের ধারা আরও বেগবান হবে।

Leave a Reply