1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাঙামাটিতে ২৯৯নং আসনে ধানের শীষের ঝড় ২ লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আলমগীর মানিক, রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙামাটি  ২৯৯ নং সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার নাজমা আশরাফী। তার স্বাক্ষরিত ফলাফল পত্রে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে ২,০১,৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১,২২২ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রিকশা প্রতীকে পেয়েছেন ২২,৭১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩,৬৭২ ভোট; জাতীয় পার্টির অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,৯৭৪ ভোট; বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা কোদাল প্রতীকে পেয়েছেন ১,০৭১ ভোট এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. আবুল বাশার বাদশা ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

রিটার্নিং অফিসার স্বাক্ষরিত চূড়ান্ত বার্তা সিটে আরও উল্লেখ করা হয়, একটি পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে প্রদত্ত মোট ভোটের সংখ্যা ২,৭৩,৭৯৯। এর মধ্যে বৈধ ভোট ২,৬৩,৬৪৭ এবং বাতিল ভোট ১০,১৫২।

এছাড়া একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে মোট ভোট পড়েছে ২,৭৫,০৮২টি। এর মধ্যে বৈধ ভোট ২,৫১,৫০৪ এবং বাতিল ভোট ২৩,৫৭৮। গণভোটে “হ্যাঁ” পক্ষে ভোট পড়েছে ৭১,৬৯৯ এবং “না” পক্ষে ভোট পড়েছে ১,৭৯,৮০৫।

উল্লেখ্য, বিপুল ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের এই জয়কে দলীয় নেতাকর্মীরা “জনতার রায়” হিসেবে আখ্যায়িত করেছেন। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews