নড়াইলের কালিয়ার ৫ টি অবৈধ ইট ভাটা ধ্বংস
নড়াইলের কালিয়া উপজেলার ৫ টি অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ টি ইট ভাটার প্রায় ১৬ লক্ষ কাচাঁ ইট সম্পূর্ন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটকেলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিফুর রহমানের নেতৃত্বে নড়াইল পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদীসহ পুলিশ ও আনছার বাহিনীর সহায়তায় কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটকেলবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ ড্রাম চিমনীর ইট ভাটা সমূহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব ইট ভাটা অবৈধ হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় কাঞ্চনপুরের মো: সাদ্দাম খানের মেসার্স খান ব্রিকস্ এর ৩ লক্ষ,
পাটকেলবাড়িয়ার মো: জসিম এর মেসার্স এম জে বি এম ব্রিকস্/এমকে ব্রিকস্ প্রায় ৫ লক্ষ, মো: লিটন মোল্যার মেসার্স ভাই ভাই ব্রিকস এর ৪ লক্ষ, মো: লিটন দারোগার মেসার্স লাব্বি ব্রিকস্ এর সাড়ে ৩ লক্ষ এবং ইয়াসিন মোল্যার মেসার্স ষ্টার ব্রিকস্ এর প্রায় আড়াই লক্ষ কাচাঁ ইট ধ্বংস করা হয়। ৫টি ইট ভাটার প্রায় ১৬ লক্ষ কাচাঁ ইট, চিমনি ও অন্যান্য সরঞ্জাম স্কেভেটর ও ট্রাক্টরের সাহায্যে সম্পূর্নভাবে ধ্বংস করা হয়। সংগ্রহ

Leave a Reply