1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর মোল্যা (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া মোটরসাইকেল চালক সাগরের বন্ধু ইমরান (১৯) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাগর মোল্যা উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের উসমান মোল্যার ছেলে এবং আহত ইমরান একই গ্রামের আরজান এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাগর ও ইমরান দুই বন্ধু মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক নসিমনের সঙ্গে তাদের মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের চালক ইমরান ও পেছনে থাকা আরোহী তার বন্ধু সাগর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকায় এবং ইমরানকে যশোরে নেওয়ার পরামর্শ দেন।

পরে সাগরকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার  ভোর রাতে তিনি মারা যান। এদিকে, ইমরানের অবস্থাও আশঙ্কাজনক। তিনি যশোরে চিকিৎসাধীন।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews