1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে মাশরাফির উদ্যোগে কিডনি রোগীদের জন্য চালু হলো ডায়ালাইসিস সেন্টা

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

নড়াইলে মাশরাফির উদ্যোগে কিডনি রোগীদের জন্য চালু হলো ডায়ালাইসিস সেন্টা

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ঐকান্তিক প্রচেষ্টায় নড়াইলে প্রথম চালু হলো কিডনি রোগিদের জন্য নড়াইল এক্সপ্রেস ডায়ালাইসিস সেন্টার।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং জে এমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক।

এ সময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,

শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালের সভাপতি অ্যাডঃ আব্দুল মুকিত লাভলু, সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জামান ঝন্টুসহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রথম নড়াইলে নামমাত্র মূল্যে ডায়ালাইসস সেন্টার চালু হচ্ছে।

দেশের অন্যতম বেসরকারি জে এমআই গ্রুপের আর্থিক সহায়তায় নড়াইল শহরে অবস্থিত শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের মাধ্যমে ৪ ইউনিটের কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু হচ্ছে। এখানে একসাথে চারজন কিডনি রোগিকে ডায়ালাসিস দেয়া হবে। এজন্য প্রতি রোগির সময় ব্যয় হয় ৪ ঘণ্টা। প্রতি ডায়ালাসিসে ১৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।সূত্র স্বাআলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews