1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভ

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও সিলেটের ওসমানী বিমান বন্দর থেকে দ্রুত অন‍্যান‍্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির উদ‍্যেগে গত ১৯ জানুয়ারী সোমবার বিকাল ২টায় পূর্ব লণ্ডনের হোয়াইট চ‍্যাপেল রোডস্থ আল হামরা রেস্টুরেন্টে এক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।খবর আইবিএননিউজ।

সংগঠণের সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস‍্য সচিব আব্দুল বাছিত রফির পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের পেট্রণ ,কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড.হাসনাত এম হোসেইন এমবিই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী সিংকাপনী,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ,কো-কনভেনার বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমদ ,জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলী ।

সভায় অন‍্যান‍্য নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন মুফতি সৈয়দ মাহমুদ আলী ,কমিউনিটি নেতা আব্দুল মুকিত, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, ক্রীড়া সংগঠক সৈয়দ সায়েম করিম ,ইউনিটি অব মৌলভীবাজার এর সাবেক সভাপতি আব্দুল মালিক ,দৈনিক জালালাবাদ পত্রিকার ডাইরেক্টর শাহ শেরওয়ান কামালী, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক ,গ্রেটার সিলেট কমিউনিটি কেন্ট রিজিওনাল চেয়ারপার্সন মোখতার আলী ,গিয়াস উদ্দিন আহমদ ,মাষ্টার আশরাফ চৌধুরী ,টিভি উপস্থাপক ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব নুরুল ইসলাম , সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম ,কবি আসমা মতিন ,আজম আলী, বদরুল হক মনসুর, মাসুদ চৌধুরী, প্রমুখ ।

সভায় প্রধান অতিথি সংগঠণের পেট্রণ ,কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই বলেন – বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট রুটে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন‍্যায় ।এক শ্রেনীর সিলেট বিদ্বেষী সিন্ডিকেট অন্তর্বর্তী কালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন‍্য এ জঘণ‍্য কাজ করে তিন লক্ষ প্রবাসীদের প্রতি অবিচার করেছে ।

বিশেষ অতিথি প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন ২৪ বছর ধরে ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক হওয়ার পরও বিদেশী কোন ফ্লাইট ঐ তথাকথিত সিণ্ডিকেট ওঠা নামা করতে দিচ্ছেনা ।ফলে বিমান লণ্ডন -সিলেট রুটে ১৫০০ পাউণ্ড পর্যন্ত প্রতি যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করছে।ফলে পরিবার পরিজন নিয়ে অনেক পরিবার দেশে যেতে পারছেন না ।নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দেশ বিমুখ হচ্ছে ।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন -আর সোজা আঙ্গুলে ঘি উঠবেনা ।আঙ্গুলকে বাঁকা করতে হবে।কঠোর কর্মসূচী দিতে হবে ।অনির্দিষ্টকালের জন‍্য রেমিট্যান্স ও বিমান বয়কট করতে হবে ।তাই তিনি প্রবাসীদের স্বার্থে সবাইকে এক‍্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদ বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি মানা না হলে প্রবাসের ও দেশের সবাইকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে গড়ে তুলা হবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে আজকের মিটিং সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews