1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুইন্স কমিউনিটি বোর্ডে সদস্য হতে আবেদন

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

কুইন্সের স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা নিজ নিজ এলাকার উন্নয়ন ও নাগরিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হতে চান, তাদের জন্য কুইন্স কমিউনিটি বোর্ডের সদস্য হওয়ার আবেদন-প্রক্রিয়া শুরু হয়েছে।

কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস জুনিয়র আগ্রহী ও যোগ্য নাগরিকদের আবেদন করার আহ্বান জানিয়েছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।খবর আইবিএননিউজ।

বরো প্রেসিডেন্টের অফিস সূত্রে জানানো হয়, কমিউনিটি বোর্ডের সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে দায়িত্ব পালন করেন এবং এ জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তবে সমাজসেবামূলক কর্মকাণ্ড, কমিউনিটি সংগঠন বা স্থানীয় নাগরিক উদ্যোগে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা আবেদনকারীর জন্য অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনপত্রে প্রার্থীদের ব্যাখ্যা করতে হবে, কেন তারা তাদের এলাকার কমিউনিটি বোর্ডের সদস্য হিসেবে উপযুক্ত। কর্তৃপক্ষ জানায়, এতে আবেদনকারীরা নিজেদের অভিজ্ঞতা, আগ্রহ ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পান এবং নির্বাচন-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়।

নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন আবেদন ফর্মে তারকা (*) চিহ্নিত সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। আবেদনকারীদের প্রবন্ধভিত্তিক উত্তর আগে আলাদা নথিতে প্রস্তুত করে পরে ফর্মে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রশ্ন প্রযোজ্য না হলে নির্ধারিত স্থানে ‘প্রযোজ্য নয়’ লিখে উল্লেখ করতে হবে।

পাশাপাশি ঠিকানার প্রমাণ হিসেবে ড্রাইভার্স লাইসেন্স, স্টেট আইডি, আইডিএনওয়াইসি বা সাম্প্রতিক কোনো ইউটিলিটি বিলের ছবি বা স্ক্যান আপলোড করতে হবে।

আবেদন জমা দেওয়ার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা বা প্রশ্ন থাকলে শেষ তারিখের আগে কমিউনিটি বোর্ডের পরিচালক মাইকেল কার্লিয়ারের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বরো প্রেসিডেন্টের অফিস আরও জানায়, আবেদনপত্রে প্রদত্ত কিছু তথ্য নিউইয়র্ক ফ্রিডম অব ইনফরমেশন ল’ অনুযায়ী জনসাধারণের কাছে প্রকাশযোগ্য হতে পারে।

সম্পূর্ণ আবেদন সংশ্লিষ্ট নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্যদের কাছে পাঠানো হবে, যারা নিজ নিজ এলাকায় কমিউনিটি বোর্ড সদস্য মনোনয়নের ক্ষেত্রে আবেদনগুলো বিবেচনা করবেন।

নিযুক্ত হলে আবেদনকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং পেশাগত তথ্য সংশ্লিষ্ট বোর্ডের দপ্তরের সঙ্গে শেয়ার করা হতে পারে। কুইন্সে মোট ১৪টি কমিউনিটি বোর্ড রয়েছে। এসব বোর্ডের কাজের মধ্যে রয়েছে শহরের পরিষেবা কার্যক্রম তদারকি,

ভূমি ব্যবহার ও জোনিং প্রস্তাবের ওপর সুপারিশ প্রদান এবং নগর প্রশাসন ও নাগরিকদের মধ্যে সমন্বয় সাধন করা।
এ বিষয়ে বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেন,

যারা তাদের কমিউনিটির উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে চান, এই উদ্যোগ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

নতুন আবেদনকারী এবং অতিরিক্ত মেয়াদের জন্য আবেদন করতে ইচ্ছুক বর্তমান সদস্য উভয়ের জন্যই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews