মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিন্টু মোল্যা(৪৪) ও নুর ইসলাম(৪২) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ মিন্টু মোল্যা(৪৪) নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের আব্দুল ওহাব মোল্যার ছেলে ও নুর ইসলাম(৪২) একই থানার শোলপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
অদ্য ১৪ জানুয়ারি’২৬ বিকাল ১৬ঃ১০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাকশী বাজারের গোডাউন এর প্রধান ফটকের সামনে হতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিন্টু মোল্যা(৪৪)
ও নুর ইসলাম(৪২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৬০(একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply