নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। জানাযায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল (৫০) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী।


আটককৃত আসামি আক্তারুজ্জামান সদর থানাধীন ভওয়াখালি গ্রামের মৃত লাল মিয়া বিশ্বাসের ছেলে। তিনি অস্ত্র মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ১৭ ডিসেম্বর(শনিবার) অপরাহ্নে এসআই(নি:) আমির হোসেন সঙ্গীয় এএসআই(নি:) আনিস ও রহমানসহ হরিণটানা থানা, কেএমপি, খুলনা থেকে তাকে গ্রেফতার করেছে।


Leave a Reply