1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৃহস্পতিবার ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি,স্মরণকালের বৃহত্তম পার্টির ঘোষণা

  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি,স্মরণকালের বৃহত্তম পার্টির ঘোষণা

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :

ধারণা করা হচ্ছে নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্ববৃহৎ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার,১ জানুয়ারি ২০২৬॥নতুন মেয়র হিসাবে শপথ গ্রহণ করবেন ৪ নভেম্বর বিপুল ভোটে নির্বাচিত দক্ষিণ এশীয় বংশোদ্ভুত ইমিগ্রান্ট জোহরান মামদানি। তাঁকে শপথ গ্রহণ করাবেন নিউইয়র্ক স্টেটের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সিনেটর বার্নি স্যান্ডার্স। নতুন বছরের সূচনালগ্নে মধ্যরাতে শপথ বাক্য পাঠ করাবেন এটর্নি জেনারেল। আর অনুষ্ঠানে সিটি হলের সামনে শপথ বাক্য পাঠ করাবেন সিনেটর স্যান্ডার্স।

মেয়র,ইলেক্ট জোহরান মামদানির প্রেস অফিস থেকে বলা হয়েছে যেহেতু জোহরানের নির্বাচনী শ্লোগান ছিল ‘নিউ এরা’ বা নতুন  যুগের উদ্বোধন। এই অনুষ্ঠান কেবল সিটি হলের সামনের বিশাল ওপেন স্পেসে হবে না, হবে ব্রডওয়ে রাস্তা জুড়ে যাতে হাজার হাজার নিউইয়র্কবাসী এই ব্লকপার্টিতে যোগ দিতে পারেন।

অতীতে এই শপথ অনুষ্ঠান হয়েছে ৪,০০০ আমন্ত্রিত অতিথির জন্য সিটি হল প্লাজায়। এ বছরই প্রথম উক্ত ৪,০০০ আমন্ত্রিত অতিথি ছাড়াও যোগ দিতে পারবেন হাজার হাজার মানুষ। সিনেটর বার্নি স্যান্ডার্স এ প্রসঙ্গে বলেন, নিউইয়র্ক সিটির ভবিষ্যত ধারণ করে এর জনগণ, বিলিয়নায়াররা নয়। আমি জোহরান মামদানিকে শপথ গ্রহণ করাতে পারলে নিজেতে সম্মানিত মনে করব। মেয়র,ইলেক্ট বলেন, আমাদের এটর্নি জেনারেল নিউইয়র্ক সিটিকে বারবার রক্ষা করেছেন। আর সিনেটর বার্নি আমাকে ছাতার মত ছায়া দিয়ে যাচ্ছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।খবর আইবিএননিউজ ।

নিউইয়র্ক টাইমস লিখছে, মেয়র,ইলেক্ট জোহরানের নির্বাচনে প্রায় ১০০,০০০ স্বেচ্ছাসেবী সিটিজুড়ে প্রচারণা চালিয়েছে। তারা সহ সকল ভোটদাতা, সমর্থক তার শক্তি। ট্রানজিশন টিমের সদস্যরা জানিয়েছেন, এই ভলান্টিয়াররা সশরীরে তাদের প্রিয় প্রার্থীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চায়।

মেয়র,ইলেক্ট জোহরান মামদানির উদ্ধৃতির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, এই শপথ অনুষ্ঠান বা নতুন মেয়রের উদ্বোধনী প্রকৃতপক্ষে একটি মুভমেন্টের উদযাপন। আমাদের যাবতীয় এজেন্ডার মূলে রয়েছে নিউইয়র্ক সিটির শ্রমজীবী মানুষ। আমি সিটি হলের এই শুভলগ্নে তাদেরকে পাশে চাই।

২০২২ সালে প্রথমে ঠিক হয়েছিল নতুন মেয়র এরিক এডামস শপথ নেবেন তার নিজস্ব বরো ব্রুকলীনের কিংস থিয়েটারে। কিন্তু পরে তা বাতিল করা হয়। তার পরিবর্তে তিনি শপথ নেন নতুন বছরের বলড্রপের পর টাইমস স্কয়ারে। তার আগের দুই মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং বিল ডি ব্লাজিও শপথ নেন সিটি হলের সামনের সিঁড়িতে।

মেয়র ইলেক্টের প্রেস অফিস জানিয়েছে, ১ জানুয়ারির শপথ অনুষ্ঠানে থাকবে ইন্টারফেইথ পর্ব এবং মিউজিকেল প্রোগ্রাম। অনুষ্ঠানে মেয়র এরিক এডামসের উপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নতুন মেয়রের উদ্বোধনী কমিটিতে দুইজন বাংলাদেশীকে অন্তভুর্ক্ত করা হয়েছে। তারা হলেন নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলামের ভাই এটিএম কামরুল হাসান এবং বাংলাদেশী আমেরিকার এডভোকেসি গ্রুপের সভাপতি জয়নাল আবেদিন।
স্বাগত নতুন মেয়র জোহরান মামদানি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews