1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে নারীর মর্মান্তিক মৃত্যু

  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে নারীর মর্মান্তিক মৃত্যু

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পাশে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, ঘটনাস্থলটি বন্যহাতির নিয়মিত চলাচলের পথ। রাতে হাতির একটি দল ওই এলাকা অতিক্রম করার সময় ওই নারী তাদের সামনে পড়ে যান। এ সময় হাতির আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বন্যহাতির আঘাতে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কাপ্তাই ও আশপাশের এলাকাগুলোতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews