ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক করে দেশবাসীকে চরম ধৈর্য ও সংযম প্রদর্শনের উদাত্ত আহ্বান জানিয়েন জেএসএফ বাংলাদেশ এর সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন ।
সংবাদ সংস্থা বাপসনিউজ ও আইবিএননিউজ এবং অন্যান্য গণমাধ্যমে এক বিবৃতির প্রদান করেন।তিনি বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।
তবে এই মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা গণমাধ্যমে হামলা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার ইন্ধন যোগাতে পারে। যা কোনোভাবেই কাম্য নয়।খবর আইবিএননিউজ ।
‘নিউ এজ’ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করে।
উদ্ভূত পরিস্থিতি যেন কোনোভাবেই মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। কোনো অবিবেচনাপ্রসূত কাজ যেন ছাত্র-জনতার মহান গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে নসাৎ করতে না পারে,
সেদিকে খেয়াল রাখা জরুরি। জাতীয় স্বার্থে আবেগ সংবরণ করে সবাইকে ধৈর্য ধারণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

Leave a Reply