দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসা, রাষ্ট্রীয় নিপীড়ন ও ফ্যাসিস্ট শাসনের শিকার হয়ে নির্বাসিত থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রামে জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে।এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে পাহাড়তলী,খুলশী,
হালিশহর ও ডবলমুরিং থানা যুবদলের যৌথ উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) বাদ আছর সাগরিকা মোড়স্থ একটি কমিউনিটি হলে খতমে কুরআন, দোয়া মাহফিল ও স্বাগত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি অবৈধ ও ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে তারেক রহমানকে দেশের মাটি থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল।
তাঁকে দেশে ফিরতে না দেওয়া ছিল গণতন্ত্র ও সংবিধানের ওপর সরাসরি আঘাত। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান কোনো সাধারণ নেতা হিসেবে নয় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হয়ে, বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন।”
তিনি আরও বলেন,তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হবে। দেশের মানুষ আজ মুক্তির স্বাদ পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই প্রত্যাবর্তন শুধু বিএনপির নয় এটি নিপীড়িত জনগণের বিজয়।”
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর।
ওয়ার্ড বিএনপি নেতা নুর সেলিম বাঙালি বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানেই ভোটাধিকার ও গণতন্ত্রের প্রত্যাবর্তন।এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম,
শাহিন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, মুহাম্মদ সাগির, গাজী ফারুক, আরিফ হোসেন, মিজানুর রহমান দুলাল, আজিজ চৌধুরী, সাখাওয়াত কবির সুমন, আবদুল করিম।
নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ) বলেন, তারেক রহমান তরুণদের আশার বাতিঘর। তাঁর নেতৃত্বেই দেশের যুবসমাজ নতুন বাংলাদেশ গড়বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুর হোসেন অপু, সাজেদুল ইসলাম অরিক, থানা যুবদলের সাবেক আহ্বায়ক বজল আহমেদ, কুতুব উদ্দিন, সাবেক সদস্য সচিব আশিক মল্লিক, শওকত খান রাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ইউনুছ মুন্না, শফিকুর রহমান, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী,
মোহাম্মদ ইউনুছ, মো. সাইফুল আলম, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদ, সাবেক সদস্য সচিব রাসেল খান, আবু তৌহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ফরহাদ, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, এরশাদ আলম, দস্তগীর হোসেন রিয়াদ, মোহাম্মদ মোর্শেদ, মো. বাবুল, মোহাম্মদ আজিম, মাহবুবুল আলম, আমজাদ হোসেন নিপু, সোহেল বাবুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি সাগরিকা মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে “তারেক রহমান এগিয়ে চলো,গণতন্ত্র মুক্ত করো স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Leave a Reply