1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের
মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি :

শীত মৌসুমে সুবিধাবঞ্চিত, গরীব ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি শহরের উত্তর ফরেস্ট কলোনি, বনরুপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ সেনাবাহিনী (রাঙামাটি সদর জোন)-এর উদ্যোগে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এই মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি শীতবস্ত্র ও কার্পেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রমজান উদ্দিন এবং আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও এতিম শিশুদের জন্য শীতবস্ত্র একটি বড় প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ শিশুদের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews