1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে, ডা.শাহাদাত

  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে, ডা.শাহাদাত

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম :

​ নির্বাচন বানচাল করার অপচেষ্টা সফল হবে না; ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির বিজয় নিশ্চিত,​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র ও অপচেষ্টাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে যারা নানা কর্মকাণ্ড শুরু করেছে, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।

মুখে গণতন্ত্রের কথা বললেও যারা নির্বাচন ব্যাহত করতে চায়, কোনো অপচেষ্টা করেই তারা নির্বাচন পিছিয়ে দিতে বা বানচাল করতে পারবে না। অভিজ্ঞতাসম্পন্ন রাজনৈতিক দল হিসেবে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে বিএনপি ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে।

​গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কাজীর দেউরীস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ৯ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে এই নির্বাচনী প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
​
​ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে জাতীয়তাবাদী শক্তির দুই শীর্ষ নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার দেশ পরিচালনা করেছে; অভিজ্ঞতার নিরিখে রাষ্ট্র পরিচালনার যোগ্য দল বিএনপিই।

​সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ডসহ চসিকের নানা কার্যক্রম তাঁর কাছে তুলে ধরলে তিনি নির্দেশ দেন যে, গরিব,

দুঃস্থ, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো রাজনৈতিক পরিচয় নির্বিশেষে এই সুবিধার আওতায় আসতে হবে। তারেক রহমানের এই উদার ও জনকল্যাণমুখী মানসিকতা জাতীয়তাবাদী রাজনীতির মূল ভিত্তি। তিনি কৃষক ও কৃষিকার্ড নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন।

​ডা. শাহাদাত কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ আমাদের পথ দেখায়। ব্যক্তির চাইতে দল এবং দলের চাইতে দেশ বড় এই নীতিকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত। স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

​চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান।

​আবু সুফিয়ান বলেন, মনোনয়ন পাওয়ার পর থেকেই এই আসনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এই আসনের সবাই আমার সহযোদ্ধা। আমরা কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে কাজ করবো এবং ৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।

তিনি এখন থেকেই ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে গণজোয়ার সৃষ্টির জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, দলের সিদ্ধান্তকে আমি সম্মান করি এবং আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করে আবু সুফিয়ানসহ চট্টগ্রামের সবগুলো আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করি।

​সভাপতির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, গত ১৬ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন ও নিপীড়ন চালানো হলেও বিএনপি বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। এদেশে বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে জনগণ সুযোগ পেলেই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শোওকত আজম খাজা, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল,

মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews