1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মামদানির ক্ষুদ্র ব্যবসা ও এমডাব্লিউবিই কমিটিতে শাহরিয়ার রহমান

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র থেকে :

নিউইয়র্ক সিটির নতুন নেতৃত্বের পরিবর্তনধারায় গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে মেয়র- ইলেক্ট জোহরান মামদানি ক্ষুদ্র ব্যবসা ও MWBE (Minority and Women-Owned Business Enterprises) খাতের ভবিষ্যৎ নীতি নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে স্থান পেয়েছেন ভালো’র প্রধান নির্বাহী শাহরিয়ার রহমান।

মেয়র-ইলেক্টের ট্রানজিশন টিমের বিভিন্ন কমিটি শহরের সামগ্রিক উন্নয়ন, ন্যায়সংগত সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কমিউনিটি ক্ষমতায়নের মতো বিষয়কে সামনে রেখে কাজ করছে। এসব কমিটির উদ্দেশ্য হলোÑযারা মাঠে কাজ করেন, যারা ছোট ব্যবসা, অভিবাসী ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের বাস্তব চাহিদা বোঝেন, তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে নীতি প্রণয়নের কেন্দ্রে আনা।

শাহরিয়ার রহমান দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসার বিকাশ, MWBE-উদ্যোক্তাদের সুযোগ বিস্তার এবং অভিবাসী ও প্রান্তিক মানুষের জন্য কাঠামোগত সহায়তা নিশ্চিত করতে কাজ করে আসছেন। স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি সদস্য এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে তার নিবিড় কাজের অভিজ্ঞতা তাকে এই দায়িত্বে বিশেষভাবে যোগ্য করে তুলেছে।

এই কমিটিতে তার অংশগ্রহণ নিউইয়র্ক সিটির ব্যবসা করিডরগুলোকে শক্তিশালী করার সংগ্রামে নতুন দিগন্ত খুলে দেবে। পাশাপাশি কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠান ও ছোট উদ্যোক্তাদের চাহিদা, সুযোগ এবং চ্যালেঞ্জ যেন আগামী দিনের নীতি ও পরিকল্পনায় যথাযথভাবে প্রতিফলিত হয়-সেটিও নিশ্চিত করবে।

ভালো’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন, এটি শুধু নিউইয়র্ক সিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নয়, ভালো’র প্রতিষ্ঠানের ইতিহাসেও তাৎপর্যপূর্ণ মাইলফলক।

কমিউনিটিকে ক্ষমতায়ন করাই আমাদের কাজের মূল দর্শন- আর এই নিয়োগ সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews