1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের বিমানযাত্রা পরিহারের পরামর্শ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র থেকে :

রিয়েল আইডি না থাকলে একজন বিমান যাত্রীকে ৪৫ ডলার ফি দিতে হবে। আর এই ফি নেওয়া হবে যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। আগামী ১ ফেব্রুয়ারি রোববার থেকে এটি কার্যকর হবে। যাদের বৈধ কাগজপত্র নেই (আনডকুমেন্টেড) তারা বিকল্প হিসাবে নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। কিন্তু এই বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ অ্যাটর্নিরা। আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের এই মুহূর্তে বিমানযাত্রা পরিহারের পরামর্শ দিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) ঘোষণা করেছে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে বৈধ ও গ্রহণযোগ্য পরিচয়পত্র না দেখিয়ে বিমান ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে ৪৫ ডলার ফি দিয়ে ‘টিএসএ কনফার্মেশন আইডি’ সংগ্রহ করতে হবে। টিএসএ যেসব পরিচয়পত্র বা আইডি গ্রহণ করবে, সেগুলো হচ্ছে- রিয়েল আইডি সম্বলিত ড্রাইভিং লাইসেন্স বা স্টেট আইডি, এনহ্যান্সড ড্রাইভার্স লাইসেন্স (ইডিএল) বা এনহ্যান্সড আইডি (ইআইডি),

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও পাসপোর্ট কার্ড, গ্রিনকার্ড, ওয়ার্ক পারমিট, ট্রাস্টেড ট্রাভেলার কার্ড, মার্কিন প্রতিরক্ষা বিভাগের আইডি, বর্ডার ক্রসিং কার্ড, স্বীকৃত ট্রাইবাল নেশনের ইস্যুকৃত গ্রহণযোগ্য ফটো আইডি, বিদেশি পাসপোর্ট, কানাডিয়ান প্রাদেশিক ড্রাইভিং লাইসেন্স, যুক্তরাষ্ট্রের মেরিনার ক্রেডেনশিয়াল, ভেটেরান হেলথ আইডেন্টিফিকেশন কার্ড। অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য নয়।

আনডকুমেন্টেড অনেকেরই নিজ দেশের বৈধ পাসপোর্ট রয়েছে। টিএসএ’র ঘোষণা অনুযায়ী বৈধ পাসপোর্ট আইডি হিসাবে ব্যবহার করা যাবে। কিন্তু এখানে বিস্তর ফারাক রয়েছে। যাদের ওয়ার্ক পারমিট আছে, তাদেরও বিমানযাত্রায় সতর্ক থাকা উচিত।
ইমিগ্রেশন বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছে বাপসনিউজ জানতে চাইলে এ ব্যাপারে তিনি বলেন,

নিজ দেশের পাসপোর্ট বৈধ হলেও সেখানে যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকতে হবে। এর ব্যত্যয় হলে বর্তমান ব্যবস্থায় তা যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ। বিমানবন্দর থেকে এসব তথ্য ইমিগ্রেশনে চলে যেতে পারে। পরে যে কোনো বিপদ হতে পারে। অন্যদিকে যাদের ওয়ার্ক পারিমিট আছে, কিন্তু কাগজপত্রে ঘাটতি রয়েছে তাদের এই মুহূর্তে বিমানযাত্রা পরিহার করা উচিত – পরামর্শ দেন অ্যাটর্নি মঈন চৌধুরী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews