নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকায় এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম মো. ইমরুল ভূঁইয়া (৩৬)। তিনি কুন্দশী এলাকার মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে ইমরুলের ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। সন্দেহ হওয়ায় তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় এর নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply