1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে- এটিএম আজহারুল ইসলাম

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে
এটিএম আজহারুল ইসলাম

যশোর অফিস :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সম্পদের কোন অভাব নাই। আমাদের অভাব চরিত্রবান নেতার।বিগত সাড়ে ১৫ বছরে যে দলটির দেশ শাসন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল তারা প্রায় ২৭ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

এতে প্রমাণ হয় দেশটা গরীব দেশ না সম্পদশালী দেশ। সম্পদের সৎ ব্যবহার করার জন্য সম্পদকে পাহারা দেয়ার মত বিগত ৫৪ বছরে এদেশে সৎ লোক পাওয়া যায় নাই।দুর্নীতি বাংলাদেশের প্রধানতম সমস্যা উল্লেখ করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন জনগণের ভালোবাসা পাই, জামায়াতে ইসলামী যদি জনগণের সেবা করার সুযোগ পাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ২০০১ সালের বিগত চার তুলে জোট সরকারের আমলে জামায়াতে ইসলামী তিনটি মন্ত্রণালয় চালানোর সুযোগ পেয়েছিল। কৃষি, শিল্প এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাবেক আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রণালয় গুলি চালিয়েছিলেন।

পাঁচটি বছর এই মন্ত্রণালয় গুলোতে একটি টাকা আত্মসাতের প্রমাণ করতে পারেনি। জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ২০০১ সালে আমাদের ১৮ জন এমপি ছিল। এই এমপিদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কেউ পেশ করতে পারেনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে দাঁড়িপাল্লার প্রতীকে ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে ভোট চান তিনি।
৩০ নভেম্বর রবিবার চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
দুপুর ২টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো: মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা আমীর ও যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসূল, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুর আসরের এমপি প্রার্থী মতিয়ার রহমান, কালিগঞ্জ আসনের এমপি প্রার্থী আবু তালেব জনসভায় বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। এছাড়া জেলা ও উপজেলা জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন। জনসভা মাঠ নারী ও পুরুষের উপস্থিতিতে কানাই কানাই পূর্ণ হয়ে গেলে মাঠের বাইরে বিভিন্ন স্থানে মানুষ অবস্থান নেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ ও গিয়াস উদ্দিন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews