1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাউল শিল্পীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিছেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাউল শিল্পীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিছেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি

হাকিকুল ইসলাম খোকন :

গক সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার ও সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন,

সম্প্রতি দেশের বাউল শিল্পীদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনার প্রতি বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

বাউল গান ও ভাবধারা বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পধারার সাধক-শিল্পীদের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয় এটি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ,

মানবিকতা ও উন্নতচিন্তার ওপর আঘাত। গতকাল মানিকগঞ্জে বাউল শিল্পী ও তাঁদের অনুসারীদের ওপর মব সন্ত্রাস করে যেভাবে হামলা করা হয়েছে, তা এ সভ্য সমাজে একেবারেই অনুচিত। দেশে যা চলছে, একে রাষ্ট্র বলা যায় না।

রাষ্ট্র বলতে আর কিছু নেই। রাষ্ট্র বলতে শুধু জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও জাতিসংঘে বাংলাদেশের নাম আছে। খবর বাপসনিউজ ।

বাংলাদেশ গণমুক্তি পার্টি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাই এবং বাউল শিল্পী আবুল হোসেন সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ।

একই সঙ্গে বাউল শিল্পী ও সংস্কৃতি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নিকট কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

আমরা বিশ্বাস করি, এদেশের সংস্কৃতি, মানবতা ও সর্বজনীন গণতান্ত্রিক চেতনার শক্তিই সকল অন্ধকারাচ্ছন্ন শক্তিকে পরাজিত করবে। বাউল শিল্পীদের পাশে থেকে তাদের অধিকার, সম্মান ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ গণমুক্তি পার্টি সর্বদা সোচ্চার থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews