1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলের নড়াগাতীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নড়াইলের নড়াগাতীতে
দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ অতিরিক্ত পুলিশ মোতায়েন

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমদাদুল শেখ উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মো. সিরাজুল শেখের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুন্নু শেখের পক্ষের সঙ্গে একই এলাকার নূর শিকদার পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এর জেরে সোমবার সন্ধ্যায় যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইমদাদুল শেখ নামে এক যুবক মারা যান।

এছাড়া সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নড়াগাতী থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews