1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাঙামাটিতে বিজিবির অভিযানে আবারো বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

রাঙামাটিতে বিজিবির অভিযানে আবারো
বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়িতে দুই দিনের ব্যবধানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে মারিশ্যা দিঘিনালা সড়কের পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোনের একটি চৌকস দল।

অভিযানটি পরিচালনা করেন মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল আরোহী বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তায় তল্লাশি চালিয়ে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, এসব সিগারেটগুলো দীঘিনালায় নেয়ার জন্য সিজক সুজা চাকমার কাছ থেকে এনেছিলো। আরমান ও রনি গং এসব সিগারেট দীঘিনালায় প্রতিনিয়ত পাঁচার করে আসছে বলে স্থানীয় বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এ অভিযান নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

প্রসঙ্গত: এরআগে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় মাছের ট্রাকে পাঁচারের সময় ১৪৫০ প্যাকেট (মোট ১৪৫ কার্টুন) ভারতীয় সিগারেট এবং ঢাকা মেট্রো–ন–১৫৯৩৮২ নম্বরের একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে বিজিবি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews