1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাবেক অর্থমন্ত্রীর মেয়ে ড. নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রধান

  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সাবেক অর্থমন্ত্রীর মেয়ে ড. নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রধান

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :

বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. নাজলী কিবরিয়াকে যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ার (বিভাগীয় প্রধান) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে একই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।খবর আইবিএননিউজ ।

ড. নাজলী কিবরিয়া বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও কূটনীতিক শাহ এ এম এস কিবরিয়ার সুযোগ্য কন্যা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার ছোট বোন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালাল সাপ আদর্শগ্রাম–গোপলারবাজার তাঁদের গ্রামের বাড়ি।

বিশ্বসেরা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা
বস্টন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে ড. নাজলী কিবরিয়া বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়,
টাফটস বিশ্ববিদ্যালয়,ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (USC)
এ অধ্যাপনা করেন। সমাজতত্ত্ব, পরিবার গবেষণা, নারী/পুরুষ সম্পর্ক ও অভিবাসন সমাজতত্ত্বে তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে বহুবার স্বীকৃতি পেয়েছে।

একাধিক ফেলোশিপ ও পুরস্কার সমাজবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ড. নাজলী কিবরিয়া আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর একাধিক ফেলোশিপ, অনুদান ও একাডেমিক পুরস্কার অর্জন করেছেন।পিএইচডি ডিগ্রি তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে সমাজতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বিশেষায়িত গবেষণার ক্ষেত্র পরিবারের সমাজতত্ত্ব, জাতিগত পরিচয়, অভিবাসন এবং সামাজিক বৈষম্য।

শিক্ষা–গবেষণায় আরেকটি বাংলাদেশি সাফল্য ড. নাজলী কিবরিয়ার এই অর্জন বাংলাদেশের শিক্ষা–গবেষণা অঙ্গনে নতুন সম্মান যোগ করেছে বলে মনে করছেন দেশ–বিদেশের গবেষকরা। বিশেষ করে তিনি একটি শীর্ষ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বিভাগীয় প্রধান হওয়ায় অভিবাসী বাংলাদেশি একাডেমিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews