নড়াইল সদর উপজেলার সেখহাটী ইউনিয়নের আফরা জামাইপাড়ায় ভন্ড কবিরাজের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পড়ছে শত শত মানুষ। বিভিন্ন তথ্য অনুসন্ধানে জানা গেছে, নড়াইলের আফরা গ্রামের ওলিয়ার মোল্যার ছেলে মিলন কবিরাজ (২৪)। ৬/৭ বছর যাবত নড়াইল, যশোর, খুলনা,
কুষ্টিয়া সহ অনেক জেলার প্রত্যান্ত গ্রামে নিরীহ সরল সোজা মানুষকে ব্লাক ম্যাজিক যাদু টোনার মাধ্যমে আকৃষ্ট করে হাতিয়ে নেয় হাজার টাকা। নারী পুরুষ, প্রেমিক প্রেমিকাকে বশে আনা ও বিচ্ছেদ, বান টোনা করার তদবির দেয়ার নামে প্রতারণা ফাঁদ আসছিল। গত কয়েকমাস ভুক্তভোগীরা তদবিরের তাগিদ দিয়ে তার বাড়িতে আসতে থাকে।
ভুক্তভোগীদের নানা আশ্বাস দিয়ে বলে দেয় কাজ চলছে। এমন কয়েজন অভিযোগ করে সাংবাদিকদের বলেন, কুষ্টিয়ার পোড়াদাহের শাকিল (২৫) ভালবাসার মানুষকে বশে আনার জন্য কাজ করে দিবে বলে গত চারমাস ধরে হাতিয়ে নিয়েছে প্রায় ৪০ হাজার টাকা। বাঘারপাড়া উপজেলার আলাদীপুর গ্রামের শফিয়ার মোড়লের স্ত্রীর কাছ থেকে মেয়ে জামাইয়ের মিল মহব্বত করে দিবে বলে একমাসে ২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। একই গ্রামের রাসেল বিশ্বাসের কাছ থেকে ১৫ “শ” টাকা নিয়েছে।
বারভাগ গ্রামের মনিরুলের কাছ থেকে ১হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছে। তথ্য অনুসন্ধানে তার বাড়িতে গেলে আশপাশের মানুষ জানান, প্রতিদিনই মানুষ আসে তদবির তাগিদের কাজের জন্য। আবার অনেকে টাকা ফেরত পাওয়ার আসায় তার মা কহিনুর বগমের কাছে ধন্না দেয়।
তার ফুপাতো ভাই হুমায়ন (হুমায়) বলেন দীর্ঘদিন ধরে ভণ্ডামি করে আসছিল মিলন। সে বাড়িতে বেশি একটা থাকে না। মাঝে মধ্যে হয়তো আসলে সেই দিনই চলে যায়। তাছাড়া তদবির তাবিজের জন্যও আসে অনেকে। বেশির ভাগ মানুষ তদবিরে কাজ হয়নি বলে টাকা পয়সা ফেরত চেয়ে রাগারাগি করে যায় তার মায়ের উপর। আরো বলেন মিলন তফস্যার বা আমলের জন্য শ্মশানে বা কারোর বাড়িতে আস্তানা গড়ে নানা অপরাধ অপকর্ম ঘটিয়ে অন্যত্র পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
গত একমাস যাবত আলাদীপুর গ্রামের এক বাড়িতে আস্তানা গড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এঘটনা মানুষের মধ্যে ভন্ডামি বলে জানাজানি হলে গত ২০ নভেম্বর বাজারে যাওয়ার নাম করে পালিয়ে যায়। ভন্ড কবিরাজ মিলন একাধিক মোবাইলের সিম ব্যবহার করে আসছিল বলে এলাকার মানুষ বলেন।
তার সথে সামাজিক যোগাযোগ মাধ্যমে 01753822737, 01980367141, 01762118906 নাম্বারে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার মানুষ তার বাড়িতে ভীড় জমিয়েছে। এব্যাপারে ভন্ড কবিরাজ মিলন কে আইনের আওতায় এনে প্রশাসন দৃষ্টান্তমুলক শান্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply