1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে স্বেচ্ছাসেবকলীগ নেতার ওপর হামলা: হাত বিচ্ছিন্ন

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নড়াইলে আকবর হোসেন লিপন (৪৪) নামে একজন স্বেচ্ছাসেবকলীগ নেতার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের সিকদারপাড়া মসজিদের নিকট এ হামলার ঘটনা ঘটে। আকবর হোসেন লিপন মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক। তিনি মল্লিকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং গত ইউপি নির্বাচনে লিপন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। জানা গেছে, মঙ্গলহাটা গ্রামের নূর মিয়ার ছেলে আকবর হোসেন লিপন রবিবার রাত পৌনে ১০টার দিকে পায়ে হেটে বাড়ি যাওয়ার পথে উত্তর পাড়া শিকদার বাড়ি মসজিদের কাছে আসলে সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে বেপরোয়াভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। কোপে ঘটনাস্থলেই তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লিপনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে ঢাকা স্থানান্তর করা হয়েছে। গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক দলাদলি চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন আহত লিপন ও ঠান্ডু মিয়া। প্রতিপক্ষের নেতৃত্ব দেন মোস্তফা সিকদার ও আকবর মোল্যা। মল্লিকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ ইমদাদুল মল্লিক পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেন। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘আকবর হোসেন মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকায় অত্যান্ত জনপ্রিয় ছিলেন। ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, গ্রাম্য বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে লিপনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি আপাতত শান্ত আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews