1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পর্যটন শহরে একমাসে গ্রেফতার ১২০; অপরাধ নিয়ন্ত্রণে কঠোর রাঙামাটির পুলিশ

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

পর্যটন শহরে একমাসে গ্রেফতার ১২০;
অপরাধ নিয়ন্ত্রণে কঠোর রাঙামাটির পুলিশ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি :

সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পর্যটন শহর রাঙামাটিতে নানামুখী তৎপরতা পরিচালনা করছে পুলিশ। প্রতিনিয়তই শহরে নারী ও শিশু নির্যাতন, মাদক সেবী ও ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় একমাসে অন্তত ১২০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। এই সময়ে থানায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

থানা থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, গত একমাসে রাঙামাটি শহর থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে। নিয়মিত মামলায়-২১জন, ওয়ারেন্ট তামিল-১৩, ও সাজাপ্রাপ্ত-৪ জন, নারী ও শিশু নির্যাতন মামলায়-১ জনসহ মোট ১২০ জনকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

থানা সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন মামলা-৩টি, বিশেষ ক্ষমতা আইনে-২টি, মাদকের মামলা-৫টি ও অন্যান্য অভিযোগে ৫টি মামলাসহ মোট-১৫টি মামলা দায়ের হয়েছে। ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে ৬৬টি, মামলা নিষ্পত্তি হয়েছে ২৫টি।
এছাড়াও এক মাসে অবৈধ বিদেশী সিগারেট পাঁচারে জড়িত ২টি অটোরিক্সা, ১২৩ বক্স অবৈধ সিগারেট, ১১২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৯লিটার চোলাই মদ জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।

উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “রাঙামাটিকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর নির্দেশনায় আমরা প্রতিনিয়তই মাঠে আছি। নারী ও শিশু নির্যাতন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা ইতোমধ্যে বেশ কিছু সাফল্য পেয়েছি, যা আগামী দিনে আরও জোরদার হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে ওসি বলেন, পর্যটন নগরী রাঙামাটি শহরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে হলে অত্রাঞ্চলের সচেতন নাগরিকদের অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে; এই ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ন গোপন রাখবে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews