আওয়ামীলীগের লকডাউন প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিবের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট,
শান্তিমোড়, বাতেনখাঁ মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শেষে বড় ইন্দারা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার স্বার্থে ইসলামী ছাত্রশিবির শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।

Leave a Reply