1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওগাঁর নিয়ামতপুরে স্কুলছাত্রী হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে স্কুলছাত্রী হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্কুলছাত্রী মমতা আক্তার মিমিকে হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর থানা সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এতে তার সহপাঠী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

মমতা আক্তার মিমি নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল হকের মেয়ে ও তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

মমতা গত ৪ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে নিখোঁজ হন। এর দুই দিন পর ৬ সেপ্টেম্বর তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছোট পুকুর থেকে মমতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মানববন্ধনে মমতার মা বলেন, আমার মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়েছে। অনেক কস্ট দিয়ে, নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকান্ডের পেছনে যত বড় শক্তিই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

মমতার বাবা মিনহাজুল হক বলেন, ‘আমার একমাত্র আদরের সন্তান মমতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর কীভাবে বেঁচে আছি—তা বলতে পারব না। আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করছি’ বলে প্রলাপ করতে করতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

গ্রামবাসীর পক্ষে একজন বলেন, মমতা হত্যাকান্ডের বিষয়ে প্রশাসন ধীর গতিতে এগুচ্ছে। যত দ্রুত সম্ভব এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশু মমতা হত্যার ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার রহস্য উদঘাটনে পুলিশ সক্রিয় রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews