1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওগাঁয় পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত

  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নওগাঁয় পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত

নওগাঁয় ডাকাতির চেষ্টার সময় পুলিশের ধাওয়ার মুখে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে।  এসময় আরও দুই ডাকাত আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪টার শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও দুই ডাকাত আহত হয়েছে বলে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানিয়েছেন।

আহত ডাকাতদের পুলিশ আটক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।  নিহত ডাকাতের নাম পরিচয় এখনও কেউ জানাতে পারেননি।  আর আহত দুই ডাকাত হলেন মাছুম (৩২) ও রুবেল (৩১)।  তাদের পরিচয় ‍ও পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা কালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়।  তাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ ডাকাতদের ধাওয়া করে।  এবং নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ৬টি স্থানে বেরিকেট দেয়।  কিন্তু ডাকাতরা ওই ছয়টি স্থানের বেরিকেট ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়।  এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন।  আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পাওয়া মাত্রই মহাদেবপুর ও সদর থানার পুলিশ যৌথ অভিযানে নামে।  অভিযানে উর্দ্ধতন স্যারসহ আমি উপস্থিত ছিলাম।  একসময় তাদেরকে শহরের শিবপুর এলাকায় গিয়ে পাওয়া যায়।  হতাহতদের নাম পরিচয় এখনও পুরোপুরি জানা যায়নি।  তবে তারা কৌশল হিসেবে একে অপরকে চিনিনা বলছিল।

তিনি বলেন, আহত আটককৃত ২ ডাকাতকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।  আর নিহত ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ডাকাতির ঘটনাস্থল মহাদেবপুর হওয়ায় সেই থানাতেই মামলা হবে বলে নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা।  তিনি মুঠোফোনে তিনি বলেন, যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছিল।  ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews