1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাঙামাটিতে বৃদ্ধকে গলাটিপে হত্যা মামলায় ঘাতকের যাবজ্জীবন সাজা

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

রাঙামাটিতে বৃদ্ধকে গলাটিপে হত্যা মামলায় ঘাতকের যাবজ্জীবন সাজা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙামাটিকে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যা মামলায় অভিযুক্ত মূল আসামী জমর কান্তি চাকমাকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক এর আদালত বুধবার দুপুরে এই রায় দেন। রায়ে আদালত আসামীকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন।

রাঙামাটি জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বিগত ২০২০ সালের ২৮ শে ফেব্রুয়ারী বিকেলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন সাক্রাছড়ি গ্রামের ধুপশীল তিনকুনিয়া ফরেষ্ট অফিস এলাকায় স্থানীয় বাসিন্দা চিগোন কালা চাকমার সন্তান জমর কান্তি চাকমা ওরফে মেরাইয়া নামের এক যুবক সামান্য কথা কাটাকাটির জের ধরে ৮৬ বছর বয়সী বৃদ্ধ আব্দুর শুক্কুরকে পা চেপে ধরে গলাটিপে হত্যা করে। এই ঘটনার পরের দিন ২৯শে ফেব্রুয়ারী তারিখে জমর কান্তি চাকমাকে আসামী করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

উক্ত মামলায় মেডিকেল রিপোর্টসহ সকল সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দীর্ঘ প্রায় ৫ বছর পর আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে আসামীর উপস্থিতিতে দন্ড বিধি ৩০২ ধারায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক।

এরআগে এই মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো: জাহাঙ্গীর আলম কর্তৃক প্রদত্ত চার্জশীটে তিনি উল্লেখ করেন, অত্র মামলার সার্বিক তদন্তে সাক্ষীদের জবানবন্দী সাক্ষ্য-প্রমাণ ও ফরেনসিক মেডিকেল এর ডাক্তার কর্তৃক প্রদত্ত ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনায় ঘটনার পারিপার্শ্বিকতায় ও সার্বিক তদন্তে,

অত্র মামলার এজাহারনামীয় আসামী জমর কান্তি চাকমা @ মেরাইয়া কর্তৃক ঘটনার বর্নিত তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিতভাবে ইচ্ছাকৃত ভিকটিম মৃত আব্দুর শুক্কুর’কে প্রকাশ্য দিবালোকে উপযুক্ত সাক্ষীদের সম্মুক্ষে আসামী তাহার দুই হাত দিয়ে গলা চেপে ধরে,

দুই পায়ের হাটু বুকের উপর রেখে চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে। যাহা পরবর্তীতে আসামী ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকার করেছে বলেও চার্জশীটে উল্লেখ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews