মাদক ব্যবসায়ের সাথে জড়িত শান্তা খাতুন সানজিদা(১৯) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত শান্তা খাতুন নড়াইল সদর থানার তুলারামপুর তরফদার পাড়া গ্রামের বাকির শেখের মেয়ে।
০৩ নভেম্বর’ সোমবার নড়াইল জেলার সদর থানার সদর হাসপাতালের মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজেশ কুমার দাশ
ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শান্তা খাতুন সানজিদা(১৯) কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply